,

কুমিল্লায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনা উপজেলায় বিষধর সাপের কামড়ে তামিম (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে।

নিহত তামিম( ১৮) চান্দেরচর গ্রামের আক্তার হোসেনের মেঝ ছেলে । সে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্র।

নিহতের পিতা আক্তার হোসেন জানান,  তামিম প্রতিদিনের ন্যায় বৈঠক ঘরে পড়ার টেবিলে লেখাপড়া করতেছিল। সন্ধ্যা সাড়ে সাতটার সময় টেবিলের নিচে পা রেখে পড়ার সময় তার পায়ের আঙ্গুলে বিষধর সাপে দংশন করলে, পরে তাকে আছাদপুর ইউনিয়ন’র পাথালিয়া কান্দি গ্রামের হযরত জোহর আলী মুন্সির মাজারে নিয়ে গেলে ওই কবিরাজ চিকিৎসা দেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।