,

কোটবাড়ি এলাকায় গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপাঁয় আমির হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

শনিবার (২১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের সামনে গাড়ির চাপাঁয় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

নিহত আমির হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মাহতি কান্দা গ্রামের মৃত. মিনত আলীর ছেলে । নিহত আমির হোসেন ফটিকছড়ি এলাকার হেয়াকো বাজারের বনানী কম্পিউটারের স্বত্তাধিকারী বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।