,

কোটবাড়ি বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার কেরানখাল গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে জহিরুল (৩২), দেবিদ্বার উপজেলার নয়াকান্দি গ্রামের ভুবন চন্দ্র বর্মন এর ছেলে টিটু চন্দ্র বর্মন(২০) এবং ধামতি গ্রামের নারায়ন চন্দ্র শীল এর ছেলে পিযুশ চন্দ্র রায়(২৬)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।