রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যান্সারে আক্রান্ত তানহার পাশে “টিম বিন্দুচক্র”

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তানহার চিকিৎসায় নগদ বিশ হাজার টাকায় অনুদান হস্তান্তর করেছে চৌদ্দগ্রাম উপজেলার ঐহিত্যবাহী সামাজিক সংগঠন“টিম বিন্দুচক্র”।

শনিবার দুপুরে (৩ আগষ্ট) বিন্দুচক্রের পক্ষে অনুদান হস্তান্তর করেন বিন্দুচক্রের সভাপতি মোঃ রিয়াদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম। ইভেন্ট ফর তানহার পক্ষে আর্থিক সহযোগীতার অর্থ গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমান হোসেন, মোশারফ হোসেন মুন্সী, বেলাল হোসাইন, মোশারফ হোসেন, সাংবাদিক ফখরুদ্দিন ইমন, সোহাগ মিয়াজী, মডেল কলেজের শিক্ষক বেলাল হোসেন শাকিল প্রমুখ।