,

গর্ভপাতের জন্য হাসপাতালে পুনম পাণ্ডে

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2016

বিনোদন ডেস্ক: পুনম পাণ্ডে গর্ভবতী! অবাক হচ্ছেন তো শুনে? অবশ্য অবাক হওয়ারই কথা। তবে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে দেখতে পাওয়া গিয়েছিল। তবে এর আগেও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেকআপ করাতে যেতেন তিনি। কিন্তু হাসপাতালে কখনওই ভর্তি হননি। সেখান থেকেই সন্দেহ দানা বাঁধছে।ponam-panday_30178_0

জানা গেছে, গর্ভপাতের জন্যই হাসপাতালে ভর্তি ছিলেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। কিছু দিন আগে পর্যন্ত সাক্ষী খান্নার সঙ্গে ডেটিং করতে দেখা গিয়েছিল এই হট অভিনেত্রীকে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সময় কাউকেই তাঁর পাশে থাকতে দেখা যায়নি। সব থেকে বড় কথা হল, সব সময়তেই নিজেকে স্পটলাইটেই রাখেন এই হট অভিনেত্রী। তবে কি এই ভাবেও এক ধারে নিজেকে স্পটলাইটেই রাখার চেষ্টা করলেন পুনম? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। খবর- ইন্ডিয়া