,

“গল্প বলি শোন প্রিয় নবীজির” প্রতিদিন বেলা ৩ টায় এশিয়ান টেলিভিশনে

আজকের কুমিল্লা ডট কম :
May 30, 2018
news-image

 

 ডেস্ক রিপোর্টঃ

বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস। আতœশুদ্ধির এই মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ধরে রেখে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালা।

এর মধ্যে প্রতিদিন বেলা ৩ টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত প্রচারিত হচ্ছে শিশুতোষ ইসলামিক আলোচনা অনুষ্ঠান “গল্প বলি শোন প্রিয় নবীজির”। রমজানের ত্রিশ দিন জীবন ঘনিষ্ট উল্লেখযোগ্য ত্রিশটি বিষয় নিয়ে মনবতার মহান শিক্ষক হযরত মোহাম্মদ (সাঃ) এর শিক্ষা দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যা উপকার করবে সব বয়সী দর্শকদের। রংধনু প্রুপ ও নোভা ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের সৌজন্যে আর নাইম আল ইসলাম মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাজ। সার্বিক পরিকল্পনায় আছেন হাবিবুর রহমান পলাশ।