,

গাঁজা ব্যবসা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাই ভাই ট্রাক হোটেলের মালিকসহ ৬ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 8, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লালারপুল এলাকায় ভাই ভাই ট্রাক হোটেল থেকে হোটেলের মালিক একরামুল হকসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা ও নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে একরামুল হক, একই গ্রামের এবাদুলহকের ছেলে সোহরাব মিয়া, বসন্তপুর গ্রামের মজিবমিয়ার ছেলে পারভেজ মিয়া, বাতিসা গ্রামের মোকসেদুর রহমানের ছেলে সহিদুর রহমান, পৌরসভার লক্ষীপুর গ্রামের আব্দুল গফুরের ছেলেছিদ্দিক মিয়া, ছেওরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে নরুজ্জামান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ত্রিনাথ সাহা জানান, পুলিশের একটি দল ভাই ভাই ট্রাক হোটেলে অভিযান চালায় এবং সাড়ে ৬ কেজি গাজা ও নগদ ৪ হাজার ৬০০ টাকা সহ ৬ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।