,

গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪টি ট্রাক্টর আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2024
news-image

শাহ ইমরান:

কুমিল্লার গোমতি নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটিসহ ৪টি ট্রাক্টর আটক করা হয়েছে।

সোমবার রাত ৭ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়ায় মাটি বুঝাই করা ৪টি ট্রাক্টর আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। চুরি করে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, অবৈধভাবে নদীর মাটি কাটা বন্ধ করার লক্ষেই এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।