,

গোয়াইনঘাটে নিজ বাড়ি থেকে মাসহ দুই সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, আলিমা বেগম (৩৫), তার আট বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম। এ ঘটনায় আলিমার স্বামী হিফজুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।’