,

চাঁদপুর-৫ আসনে নির্বাচনে অংশ নিবেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজ

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2017
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন, চাঁদপুর শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের অধিবাসী ঢাকা কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা ধানমন্ডি ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজ।

জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে দেশে ও প্রবাসে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছেন। নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন।
নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর-৫ আসন থেকে যাকেই নৌকা প্রতিক দিবেন আমরা তার জন্য কাজ করব। তবে চাঁদপুর হাজিগঞ্জ ও শাহরাস্তির আওয়ামী রাজনীতির ধারাবাহিকতা ঠিক রাখতে হলে নতুনের বিকল্প নেই। বাকিটা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী ঠিক করবেন। স্থানীয় জনগন চাইছে বলেই আমিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নৌকা প্রতিক প্রত্যাশী। এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।