চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2017
ডেস্ক রিপোর্টঃ
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামে শুক্রবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। প্রায় এক শতাব্দী ধরে ওই গ্রামগুলোর মুসলমানরা সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৭ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে। শুক্রবার সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদুল আজহার জামাত আদায় করা হয়।