,

চান্দিনা পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2018
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা পৌর এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে পৌরসভা মাঠে ৬শ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

পৌর মেয়র মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, পৌর আওয়ামীলীগ সাংগঠনি সম্পাদক কাউন্সিলর সুরুজ ভূইয়া, মো. আব্দুর রহিম, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, মো. আব্দুস ছালাম প্রমুখ।