চান্দিনায় অবরোধের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
চান্দিনা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত চান্দিনা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সারাদেশে বিএনপি’র ডাকা ৭২ ঘন্টার অবরোধ, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও পুলিশ হত্যার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে তারা।
চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে অবস্থান করে শান্তি সমাবেশ করে।

শান্তি সমাবেশে বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপ