,

চান্দিনায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2021
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় গাড়ির চাপায় জাকির হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর ‘সামিট পাওয়ার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন কৃষ্ণপুর গ্রামের আশ্রাফ উদ্দিন মাস্টার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে বেপরোয়া গতি সম্পন্ন একটি বাস মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই মোটরসাইকেল চালকের।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ্ আহমেদ জানান, কি গাড়ি ধাক্কা দিয়েছে কিছুই জানতে পারিনি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।