,

চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2017
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করায় চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চান্দিনা কলেজ রোডে ওই বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, পৌর কাউন্সিলর কামাল হোসেন, পৌরসভার ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আতিকুল আলম শাওন, মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন, পৌর স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, পৌর ছাত্রদল সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল সাত্তার, বরকইট ইউপি ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।