,

চান্দিনায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2018
news-image

 

শরীফুল ইসলাম ঃ
কুমিল্লার চান্দিনায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কুলছুম বেগম কুমিল্লার সদর উপজেলার গোবিনপুর এলাকার মৃত আলী আক্কাস এর স্ত্রী। সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ইয়াবা নিয়ে গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিল ওই নারী। চান্দিনা বাস স্টেশনে এসেও গাড়ি বদল করার চেষ্টা করে সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাসী করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান ও এএসআই শাহিন অভিযানে অংশ নেয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।