,

চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা আফতাবুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে

আজকের কুমিল্লা ডট কম :
December 1, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আ’লীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ভ. ম. আফতাবুল ইসলাম ভূঁইয়া (৬২) শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া তিনটার সময় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক বোন, পাঁচ ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১ ডিসেম্বর) বাদ আছর মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রামের সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এম.পি, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, পৌর মেয়র মিজানুর রহমান, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহ্ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্ সহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।