চৌদ্দগ্রামে অবৈধ মাটিবাহী ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ
আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2019
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ফারজানা ইসলাম মীম নামে আড়াই বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের তেলীহাটি গ্রামে এ দুঘর্টনা ঘটে।
দুঘর্টনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।