বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে জামায়াতের বসতঘর উপহার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে একটি অসহায় পরিবারকে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘর প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় ইউনিয়নের আরও দুইটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন আমির মাওলানা আবুল হাসেম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মকবুল আহমদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ফরিদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।