,

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে সুফিয়া বেগম (৭২) নামের এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। বুধবার (৩০ মে) দিবাগত রাত ১০টায় নিহতের বাড়ীর উঠানে থাকা একটি গাছের সাথে গলায় রশি জড়িয়ে এ ঘটনা ঘটে। ব্যাক্তিগত জীবনে তিনি ৩ ছেলের জননী। এর মধ্যে ২ জন ওমান ও ১জন সৌদি প্রবাসী।

চৌদ্দগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার কারণ জানা যাবে।