,

চৌদ্দগ্রামে থানা পুলিশের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ সম্প্রতি জাতিসংঘের এক ঘোষনার মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশ পুলিশ চৌদ্দগ্রাম থানা কর্তৃক শুক্রবার দুপুরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা আবুল ফয়সাল এর নেতৃত্বে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিন শেষে থানায় এসে শেষ হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) শুভ রঞ্জন চাকমা, পুলিশ পরিদর্শক(অপারেশন) কমল কৃষ্ণ ধর। উপ-পরিদর্শক ফজলুল হক, সাইফুল ইসলাম, আতিকুল বিশ্বাস মুকুল, মাহবুবুল ইসলাম, মোড়ল মিজানুর রহমান, দেওয়ান জিয়াউর রহমান ও উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ