,

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা রাসেল আহত

আজকের কুমিল্লা ডট কম :
April 28, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মশিউর রহমান রাসেলের উপর আতর্কিত হামলা করেছে একই ইউনিয়নের দুই যুবলীগ নেতা। হামলায় অভিযুক্তরা হলো; যুবলীগ নেতা মিনার ও মকবুল হোসেন।

শনিবার (২৮ এপ্রিল) সকালে কনকাপৈত ইউনিয়নের হিংগুলা-কনকাপৈতের মধ্যকার শাহ ফখরুদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

মশিউর রহমান রাসেল কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ইউনিয়নের হিংগুলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রী মুজিবুল হক এমপির জনসভায় যাওয়ার জন্য আ’লীগ নেতা মশিউর রহমান রাসেল স্থানীয় আ’লীগ, যুবলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের দলীয় কর্মীদের একত্রিত করতে থাকেন। এসময় স্থানীয় যুবলীগ নেতা মিনার ও মকবুল হোসেন রাসেলের উপর অতর্কিত হামলা করে তাকে পিটিয়ে মারাত্মক  জখম করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে।