,

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 18, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৫৫) নামক এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

সেনাবাহিনী ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯.৩০ ঘটিকায় আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী কটপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকাসহ তাকে আটক করা হয়।

পরে আটককৃত মাদকব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাাবাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন বুধবার দুপুরে জানান, সেনাবাহিনী অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে। আইনগত প্রক্রিয় শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।