,

জাতিসংঘের সভায় যোগ দিতে নিউইয়র্কে ইমরান খান

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘের সাধারণসভায় যোগ দিতে স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আবদুল হাফিজ শেখ, প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার আব্বাস বুখারী এ সময় ইমরান খানের সঙ্গে ছিলেন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এবারের সাধারণসভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীর ইস্যু। খবর দ্য ডনের।

মঙ্গলবার থেকে বিশ্বনেতৃবৃন্দ বসছে জাতিসংঘের সাধারণসভায়। সংস্থাটির ৭৪তম বার্ষিকসভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টি।

ইমরান খানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মূল আলোচ্য বিষয় হতে পারে কাশ্মীর ইস্যু।