,

জাতীয় সংসদ নির্বাচনের কারনে চাঁদপুরের ২৭ বছরের মুক্তিযুদ্ধের মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2018
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ সূচনা হয়েছে গত শনিবার ১ ডিসেম্বর রাতে। শহরের হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে সুসজ্জিত মেলা মঞ্চে প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে গৌরবের বিজয় মেলার ২৭ বছর পূর্তির এই শুভ সূচনা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলা কমিটির উপদেষ্টা জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন মেলা কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ দীপু মনি এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে ২৭ বছরের মাসব্যাপী মুক্তিযুদ্ধের এই মেলা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

মেলার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, এতো সুন্দর অনুষ্ঠান আয়োজন সত্যিকারের দেশপ্রেম, গভীর ভালবাসা, মেধা না থাকলে করা যায় না। এ মেলার এতো সুন্দর আয়োজন দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। এতো সুন্দর লেখা ও সাজসজ্জা সম্বলিত মঞ্চ আগে কখনো দেখিনি। এখানে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এছাড়া রয়েছে দেশপ্রেম, দেশের প্রতি মমত্ব ও ভালোবাসা। একখ- হƒদয় ধারণ করা বাংলাদেশ এ মেলার ছবিগুলোতে ফুটে উঠেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপ্