,

জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের নিবিড় সর্ম্পকেই গড়ে উঠবে উন্নয়নশীল কুমিল্লা -স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহম্মদ গোলামুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহম্মদ গোলামুর রহমান বলেছেন, কুমিল্লা জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের যেই দূরত্ব ছিল, এর অবসান হয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল কুমিল্লা গড়ে তোলা হবে।

মঙ্গলবার দৈনিক আজকের কুমিল্লার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের মনে যদি কোনো আক্ষেপ থাকে তবে সেটা জেলা প্রশাসনকে জানালে দ্রুত এর সুরাহা হবে । নবাগত জেলা প্রশাসক সেই জেলা প্রশাসক নয়, যিনি সব সময় ভাব-গম্ভীর্যের মধ্যে থাকবেন। এই জেলা প্রশাসক অত্যন্ত ইতিবাচক মনোভাবের মানুষ। সুতরাং আমি বিশ্বাস করি নবাগত জেলা প্রশাসক কুমিল্লাকে অনেক দূর নিয়ে যাবেন।
পরে নেপালে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।