,

টপলেস হলেন বাংলাদেশি নায়িকা আইরিন

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2019
news-image

 

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আইরিন সুলতানা। মডেলিং, টিভি নাটকে ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের জায়গা বানিয়েছেন। তবে এবার সেশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে উর্ধাঙ্গ অনাবৃত করে একটি ছবি পোস্ট করে আলোচনায় আসলেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা আইরিনের ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে অনেকেই এই ছবির সমালোচনা করেছেন। তবে তাদের মধ্যে একাংশ বলেছে ছবিটি টপলেস ভঙ্গিমায় তোলা। কিন্তু সম্পূর্ণ টপলেস নয়।

টপলেস ছবি নিয়ে দেশের একটি দৈনিককে আইরিন বলেন, ‘আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। তবে আপনি যে ছবির কথা বলছেন সে ছবি বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পাবার মধ্যে দিয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান আইরিন। এরপর দেশে বিদেশে বিভিন্ন র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ম্যানপাওয়ার, পৌষ ফাগুনের পালা, তবুও সংশয়, জলছবি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।

আইরিনের অভিনয় করা সিনেমাগুলো হচ্ছে ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’।