,

ঢাকাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2018
news-image

 

ফয়সাল কবির:

সাম্প্রতিক নিরাপদ সড়কের দাবীতে ঢাকা সহ দেশ ব্যাপি শিক্ষার্থীদের আন্দোলনে, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি এম জে আলম, সাংবাদিক আজিজুল হক,হোসেন আহমদ শাহাজাহান, হাবিবুর রহমান সবুজ, এ কিউ এম শাহাবুদ্দিন, ইসমাইল হোসেন জবু, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম শিবলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি রাজধানী ঢাকায় সড়ক নিরাপত্তার দাবীতে আন্দোলন কর্মসূচিতে কিছু দৃষ্কৃতকারী দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলা চালায় এসময় বেশ কয়েকজন সাংবাদিকের ক্যামরা, মোবাইল ভাংচুর করে।

এ ছাড়া লক্ষ্মীপুরসহ সারাদেশে বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ সকল ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই।
এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।