,

ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতি এর নির্বাচন শেষে নতুন কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নবীন, প্রবীণ সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের সার্বিক সহযোগীতার মধ্যদিয়ে ২৬ তম কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু। ছাত্র সমাজে সচেতনতা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষার হার বৃদ্ধির প্রয়াসে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি সংগঠনটি আত্মপ্রকাশ করেছিলো। এটি একটি অরাজনৈতিক এবং সমাজ সেবী সংগঠন প্রতিবছর সংগঠনটি বরুড়ায় শীতার্তদের শীত বস্ত্র অসহাদের সহায়তা, গরীব, মেধাবীদের শিক্ষা বৃত্তি, বিভিন্ন কলেজে উচ্চ শিক্ষা বৃদ্ধিকরণে উৎসাহ প্রদান, শিক্ষার্থীর পড়ালেখার মান বৃদ্ধির জন্য ক্যাম্পেইন সহ নানান কর্মসূচী পালন করে থাকেন।

গত ২৬শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সফল ভাবে নির্বাচন পরিশেষে ২৬ তম কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। বর্তমান কার্যনির্বাহী কমিটির সকলের জন্য প্রাণঢালা ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছা। সভাপতি : আবু কালাম ( ঢা.বি) সাধারণ সম্পাদক : আবু হানিফ (জ.বি) সাধারণ সম্পাদক : সাজ্জাদ হোসেন ( ঢা.বি) কোষাধ্যক্ষ :ইদ্রিস তালুকদার (ঢ.বি) প্রচার সম্পাদক :আলাউদ্দিন (জ.বি ) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সহ অন্য সকলের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সংগঠনের মূল মন্ত্রে উপর অটল থেকে সরকারি, বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের সকলকে সাথে রেখে সকলের উন্নয়নের কাজ করে যাবে।

প্রেরক- কে.আই পাপ্পু

ছাত্র,নর্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগ |

সদস্য, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতি।