,

কুমিল্লা নগরীতে তিন ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

মেয়াদহীন ও অনুমোদনহীন ঔষুধ বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এ  মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, নগরীর বাদুরতলায় অবস্থিত ঔশী মেডিকেল হলকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (এ) ও ২৭ ধারায় ১০ হাজার টাকা,  কান্দিরপাড়ে অবস্থিত ড্রাগ হাউজকে ৫  হাজার টাকা ও  মেসার্স কাশেম ড্রাগ হাউজকে ৫  হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এ বিষয়টি নিশ্চিত করেছেন।