বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তৃতীয় দিনে প্রচার প্রচারণা ব্যস্ত মেয়র প্রার্থী : মনিরুল হক সাক্কু

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০২৪
news-image

শাহ ইমরান:

প্রচারণার তৃতীয় দিনে নগরীর মোগলটুলি, জিলা স্কুল রোড, নবাব ফয়জুন্নেসা স্কুল সড়ক, রাণীর বাজার, চকবাজার এলাকায় প্রচারণা করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

এ সময় মনিরুল হক সাক্কু বলেন, প্রতিবার মানুষকে ধোকা দেওয়া যাবে না। মানুষ আমাকে প্রশ্ন করে, ভোটের মর্যাদা রক্ষা করতে পারবেন কিনা? আমি বলি, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন। ভোট রক্ষা করার জন্য যা যা করা দরকার প্রশাসন তা করবেন।

তিনি আরো বলেন, আমি পরপর দু’বার মেয়র ছিলাম। পরিকল্পনা নিয়ে কাজ করে নগরীকে সাজিয়েছি। অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনারা টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন। আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন। মতপ্রকাশ নাগরিক অধিকার।