,

দাউদকান্দি মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2018
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের মাদক ব্যবসায়ী অলি মিয়া ( ৩৫) কে ধরতে গিয়ে গৌরীপুর পুলিশ ফাড়ীর  পুলিশ কর্মকর্তা এএসআই ফিরোজ আহাম্মেদ ও এএসআই সোহেল আহত হয়।  এসময় পুলিশ তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেন। সে পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত মানজুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফিরোজ আহাম্মেদ ও এসএসআই সোহেল সংঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগলিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অলি মিয়া ( ৩৫) কে আটক করার পর পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়িয়ে পালানোর চেস্টা করে। এসময় পুলিশ তাকে ধরতে গিয়ে ধস্তাধস্তি করে পড়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। আহত এএসআই ফিরোজ আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী অলি মিয়াকে গ্রেফতার কালে সে দৌড়িয়ে পালানোর চেস্টা করে। তাকে ধরতে গিয়ে আমি ও সোহেল বেপারী মারাত্মক আহত হই। গৌরীপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এ এস এম আব্দুন নুর জানান, মাদক ব্যবসায়ী অলিকে ধরতে গেলে সে পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেস্টা করে। এসময় আমাদের দুই অফিসার ফিরোজ ও সোহেল আহত হয়।