,

দাউদকান্দিতে তথ্য অধিকার আইন অবহিতকরণ সভা

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে কুমিল্লার দাউদকান্দিতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিারক্ত সচিব মোঃ ফরহাদ হোসেন।

সহকারী কমিশনা(ভূমি) অরবিন্ধ বিশ্বাস এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তরজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, এস এম কেরামত আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম লিপু, শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, শিক্ষক নেতা কামরুল ইসলাম প্রমূখ।