,

দুই শটগান নিয়ে গুলি করতে থাকা ২১ বছরের সন্ত্রাসীকে রুখে দিল ৬৫ বছর বয়সের বৃদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ছবিতে বাম পাশের ছেলেটা হচ্ছে ২১ বছর বয়সী হোয়াইট সুপ্রিমেসিস্ট সন্ত্রাসী ফিলিপ ম্যানশজ। গত শনিবার সে হেলমেট এবং বডি আর্মার পরে, দুই হাতে দুইটা শটগান নিয়ে গুলি করতে করতে নরওয়ের একটা মসজিদে ঢুকছিল। তার ইচ্ছা ছিল ক্রাইস্টচার্চের মতো ম্যাসাকার ঘটানো। তার ইউএসবিতে পুলিশ ক্রাইস্টচার্চসহ আরো কয়েকটা ফার রাইট মাস শ্যূটিং সংক্রান্ত তথ্য পেয়েছে।

কিন্তু তার পরিকল্পনা ভেস্তে দিয়েছেন ডান পাশের ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ মুসল্লি। মোহাম্মদ রফিক নামে পাকিস্তানি-নরওয়েজিয়ান এই বৃদ্ধ গুলির শব্দ শুনেই ছুটে যান এবং খালি হাতেই এই সন্ত্রাসীকে পিটিয়ে ধরাশায়ী করে ফেলেন।

উল্লেখ্য, মোহাম্মদ রফিক একজন সাবেক এয়ারফোর্স কর্মকর্তা।