,

দেবিদ্বারে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2018
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা নামক গোমতী নদীর চর থেকে  গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র  জানায়, সকালে  গোমতীর চরে গুলিবিদ্ধ যুবকের লাশ পরে থাকতে দেখে থানায় খবর দিলে দেবিদ্বার থানা পুলিশ  লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ জহিরুল আনোয়ার জানান,  মরদেহের মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। খুব সম্ভবত এ মরদেহটি এ উপজেলার নয়।