,

দেবিদ্বারে অধ্যাপক মোজাফফর আহমেদের ৯৮তম জন্মদিন পালিত

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

ন্যাপ প্রধান গরীবের বন্ধু কুড়েঁঘর খ্যাত ও জাতীয় নেতা অধ্যাপক মোজাফফর আহমেদ এর ৯৮তম জন্ম দিন উপলক্ষে দর্লীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা ন্যাপ নেতা বাবু অনিল ঠাকুর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার, কুমিল্লা জেলা আওয়ামীলীগের মহিলা সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার উপজেলা আওয়ামীযুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ এর প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে। এদিকে আলোচনা সভা শেষে কেক কেটে জন্ম দিনের শুভ সুচনা করেন।