,

দেবিদ্বারে আওয়ামীলীগ নেতার মাইক্রোবাসের গ্লাস ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
October 15, 2020
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

আসন্ন কুমিল্লার দেবিদ্বার পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদউল্লাহ খাজার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার ভোরে পৌরসভার পুরানবাজার এলাকায় তার বাড়ির গ্যারেজে গাড়িটি রাখা অবস্থায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহীদুল্লাহ খাজার বাড়ির গ্যারেজে থাকা মাইক্রোবাসের গ্লাস ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা।

বাসার ভাড়াটিয়া ফজর নামাজ পড়তে উঠে গাড়িটি ভাঙা দেখতে পেয়ে বিষয়টি শহীদুল্লাহ খাজাকে জানান।
ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হলে পৌরবাসীর মধ্যে এক প্রকার আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। হাজী শহীদুল্লাহ খাজার সমর্থকদের দাবি নির্বাচনে প্রার্থীতা ঘোষণা এবং ব্যাপক গণসংযোগ শুরু করার কারণেই তার প্রতিপক্ষ প্রার্থীদের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শহীদুল্লাহ খাজা বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, কে বা কারা গাড়ি ভাঙচুর করেছে আমরা বলতে পারব না। আমার ব্যক্তিগত কোনো শত্রু না থাকার পরও এ ঘটনায় আমি চিন্তিত হয়ে পড়েছি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার দৈনিক আজকের কুমিল্লাকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।