,

দেবিদ্বারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 25, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার চাপানগরে মঙ্গলবার সকালে পানিতে ডুবে রাছিন হাজারী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দেবিদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের বাসিন্দা ও দেবীদ্বার নিউ মার্কেট এলাকার ঔষধ ব্যবসায়ী রহিম হাজারী তিন বছর বয়সী ছেলে রাছিন হাজারীকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। আত্মীয়-স্বজন সহ এলাকার লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে জাল ফেলে, সে সময় ডুবন্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া যায়।

উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।