শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল, স্বামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২২, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার হারশ্বার গ্রামে রোববার সকালে স্বামীর হাতে স্ত্রীর নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।

নির্যাতনকারি স্বামী শাহাদাত হোসেন (২৮)  উপজেলার হারশ্বার গ্রামের  মোঃ ইউনুস মিয়ার ছেলে।

রোববার (২১ আগস্ট) সকালে দেবিদ্বার থানাধীন হারশ্বার গ্রামের  গৃহবধু রুজিনা আক্তারকে(২০) তার স্বামী মোঃ শাহাদাত হোসেন নিজের বসত বাড়ীতে যৌতুক ও পারিবারিক বিরোধ নিয়া কিল, ঘুষি, লাথিসহ মারধর করে আহত করে। ওই সময় ধারনকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভিকটিমের নির্যাতনকারী স্বামী মোঃ শাহাদাত হোসেন পালিয়ে যায়।

দেবিদ্বার থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করেন এবং ঘটনায় জড়িত আসামী মোঃ শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।