মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যুর মিছিলে আরও ৩৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৪৫৯ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ২ হাজার ৬১৮ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন এক হাজার ৫৪৬ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ১১ হাজার ৬৪৪ জন।

রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও ৮০টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৫টি। সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৯৩৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি।