,

দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজী ফখরুলকে সংবর্ধনা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2019
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল ,দেবিদ্বারঃ

কুমিল্লা -৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল দ্বিতীয় বারের মত নির্বাচিত হওয়ায় দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে সোমবার দুপুরে অত্র কলেজ মাঠে সংবর্ধনা প্রদান করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা,সহকারী কমিশনার(ভুমি) শামসুন নাহার, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার সার্কেল শেখ মোঃ সেলিম, দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার।

এসময় অন্যানের মধ্য বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু,উপজেলা সেচ্ছাসেবলী আহবায়ক মোঃসহিদুল্লাহ খাজা, যুগ্ন সচিব আবদুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, অত্র কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃআবু তাহের সহ আরো অনেকে।