,

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 9, 2017
news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি:
“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” -এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শনিবার পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে পালন করা হয় মানববন্ধন। মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) চিত্তরঞ্জন পাল, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা আসরাফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহাম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম, প্রধান শিক্ষক কাউছার বেগম, ইতি বেগম, আমেন খাতুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইদুল আলম সোরাফ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাহাবুব আলম লিটন।