,

নবীনগরে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবদল। সোমবার সকালে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার বিএনপি কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো: জসিম, তিনি বলেন নবীনগরে বিএনপিকে সাজাতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরো বক্তব্য রাখেন সূর্যসেন হলের সাবেক জিএস সায়েদুল হক সায়েদ, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-আহবায়ক আলী আজ্জম জালাল,সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল হক লিটন,কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সহসাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জেলা কৃষক দলের যুগ্ম-সম্পাদক নুরুল হক আমিনী, সাবেক ভিপি ওবায়দুল হক লিটন সাবেক প্রচার সম্পাদক আব্দুর সাত্তার, উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহাম্মদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক,যুগ্ম আহবায়ক এম এ কাহার, যুগ্ম আহবায়ক বদিউল আলম খসরু, যুবদল নেতা হাসিবুল হাদিস শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উপজেলা যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান দুলাল ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হেলাল। অনুষ্ঠান শেষে ৩১ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদ কমিটি ঘোষনা করা হয়।