,

নাঙ্গলকোটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2018
news-image

 

মো. কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন (কালু), ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, আ.লীগ নেতা আবু তাহের চেয়ারম্যান, আবুল খায়ের আবু, তৌহিদুর রহমান মজু:, পেয়ার আহম্মদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক ওমর ফারুক মামুন, হাছান মেমোরিয়াল সরকারী অনার্স কলেজের সভাপতি মো: ওবায়েদুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রমূখ।

পরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর নিকট স্মারক লিপি প্রদান করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।