,

নাঙ্গলকোটে জাতীয় যুব দিবস উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2017
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

নাঙ্গলকোটে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বরে র‌্যালি শুরু করে হল রুমে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ভুঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার,পৌর মেয়র আব্দুল মালেক,নাঙ্গলকোট উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন,উপজেলা আ’লীগের সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ,প্রেসক্লাবের আহ্বায়ক এ এফ এম শোয়ায়েব,চেয়ারম্যান আবু তাহের,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু,উপজেলা ছাত্রছাত্রীদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাজাহান ।