,

নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর নিজ পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2021
news-image

 

বশির আহমেদ, নাঙ্গলকোট :

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর সেচ করা পুকুরের গর্ত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জোড্ডা পুর্ব ইউনিয়নের জোড্ডা মিয়াজি বাড়ীর পাশ্ববর্তী সেচ করা একটি পুকুরের গর্তের কাঁদার ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সে মিয়াজি বাড়ীর মরহুম সামছুল হকের ছেলে এনামুল হক (৬০)। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে পরিবারের সদস্যদের হাতে তিনি খুন হয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ হয়। পুলিশ এনামুল হকের তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তারা হলেন নুর মোহাম্মদ সুমন (৩২), নুর আলম সুজন (৩০), শাহপরান (২০),মৃত এনামুল হকের স্ত্রী,ও পুত্র সুমনের স্ত্রী, সুরমা ।

সহকারী পুলিশ সুপার ( চৌদ্দগ্রাম সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পিআইবি,ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাঙ্গলকোট থানার  অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।