,

নাঙ্গলকোটে বিষপানে এক যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2017
news-image

 

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট পশ্চিম পাড়া গ্রামে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিষপানে মৃত আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (২৮) এর মৃত্য হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে তার স্ত্রী বসত ঘরে গিয়ে দেখলো ইমান হোসেনের কোন নড়াছড়া নাই। তাৎক্ষনিক সন্দেহ হলে পরিবারের বাকী লোকজনদের ডেকে দেখালো। তারা সাথে সাথে শরীরর স্পর্শ করে দেখলো অনেক আগে মারা গেছে। স্থানীয় ডাক্তার এসে জানায় বিষ পানে মৃত্যু হয়েছে।
আরো জানা যায়, ইমান হোসেন একজন অটোরিক্সা ড্রাইভার। তার ২ ছেলে রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত এবং গতকাল নেশা টাকা না পেয়ে আতœহত্যা করে। তার বাড়ীতে শোকের মাতম বইছে।
এ বিষয়ে তার চাচা দেলোয়ার হোসেন নাঙ্গলকোট থানায় আইনগত ব্যবাস্থা নেওয়ার জন্য একটি লিখিত আবেদন দায়ের করেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত মো: আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।