রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়মিত প্রকাশনার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০২৪
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠকনন্দিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সফলতার ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, পত্রিকার সাংবাদিকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান, নবায়নকৃত আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেষ্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পত্রিকাটি সফলতার ১৮বছর পেরিয়ে ১৯বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছেন। পত্রিকার নিয়মিত প্রকাশ করা চ্যালেঞ্জিং। আমি বা আমরা পত্রিকা প্রকাশনায় যতটুকু সফলতা পেয়েছি, তা পাঠকদের জন্যই। আপনারা পত্রিকা প্রকাশনার কারিগর এবং আমার সহযোদ্ধা, পত্রিকার দীর্ঘদিনের পথচলা। যখন যে পরিস্থিতি থাকবে তখন তা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা সাংবাদিকরা নিউজ পাঠালে এর সঠিকতা যাচাই করে পাঠাবেন। নিউজে যেন বস্তুনিষ্ঠতা থাকে এবং ঘটনার সত্যতা থাকে। আমরা দৈনিক চাঁদপুর খবর একটি পরিবার। পত্রিকাটি দৈনিকে অনুমোদন পাওয়ার পর থেকেই নিয়মিত প্রকাশ করে আসছি। সেই থেকে আমাদের এ নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে এবং থাকবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশনা করে আসছি। বুঝত হবে পত্রিকার পাঠক-ই প্রধান শক্তি। তাই পাঠকের চাহিদার কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বলেন, আমি জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুন্থানে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি।

সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে চাঁদপুরের সাংবাদিকগণ ঐক্যবদ্ধ রয়েছে। সারাদেশে চাঁদপুর প্রেসক্লাবের একটা সুনাম রয়েছে। সাংবাদিকদের কল্যাণে চাঁদপুর প্রেসক্লাব কাজ করছে। যারা শতভাগ পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করছে, তারাই প্রেসক্লাবের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। আজকের এই শুভক্ষনে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এবং চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পারিচালক মো: জসিম মেহেদীসহ পত্রিকার বিলিকারক সংশ্লিষ্ট সবাইকে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পত্রিকার প্রচারে এই সংগঠনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা মতলব উত্তরের কৃতিসন্তান মো: রিপন সরকার, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত, গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, যুগ্ম বার্তা সম্পাদক বি এম ইসমাঈল, চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, এস এম ইকবাল, মো: মহসিন হোসাইন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য, মতলব উত্তর প্রতিনিধি শামীম হোসেন জয়, কচুয়া উপজেলা প্রতিনিধি মো: ইসমাঈল হোসেন বিপ্লব, হাইমচর উপজেলা প্রতিনিধি মো: কবির হোসেন, পত্রিকার অফিস সহকারি মো: হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন, পত্রিকার উপদেষ্টা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল, উপদেষ্টা চাঁদপুর সেবা সিটি সেন্টার এন্ড খান টাওয়ার ফ্ল্যাট-মালিক সমিতির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মানিক, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশা ও আনোয়ার সিমেন্টের ডিলার মো: কামরুজ্জামান খান সহ অন্যান্যরা।

এসময় প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সাংবাদিক ও প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার সাংবাদিকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান, পত্রিকার নবায়নকৃত পরিচয়পত্র (আইডিকার্ড) বিতরণ করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ। এরপর অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ দৈনিক চাঁদপুর খবর পরিবারের সদস্যবৃন্দ।