,

নিহত দিয়ার পরিবারকে ডেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের মা-বাবা ও ভাই-বোনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গাড়ি এসে দিয়ার মা রোকসানা বেগম, বাবা জাহাঙ্গীর আলম, বড় বোন রোকেয়া খানম রিয়া ও ছোট ভাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে যায়।

দিয়ার খালা নাজমা বেগম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।