,

নুসরাত হত্যার অন্যতম আসামি ভালুকায় গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2019
news-image

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ময়মনসিংহ পিবিআই। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তির দাবিতে আন্দোলন করেছিলেন নুর উদ্দিন।